ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শতবর্ষ পূর্তি উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল:-*

স্বাস্থ্য মানব জীবনের সার্বিক মূল্যবান সম্পদ,আক্ষরিক অর্থে কথাটির গুরুত্ব উপলদ্ধি করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ ও তার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। এবং এলাকার সাধারণ মানুষের শারীরিক দিক লক্ষ করে এবার এগিয়ে এলো মানবতা এক স্বেচ্ছাসেবক সংগঠন।মানবতা এক স্বেচ্ছাসেবক সংগঠন বিগত কয়েক বছর ধরে পশ্চিম বাংলার হাওড়া,হুগলি,বাঁকুড়া,দুই চব্বিশ পরগনা জেলা সহ বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ এর আয়োজন করে আসছে।

এদিন বসিরহাট স্বরুপ নগর বোয়ালদহা জামে মসজিদের ব্যবস্থাপনায় উক্ত মসজিদের এক শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এবং মানবতার উদ্যোগে মসজিদের পার্শ্ববর্তী ময়দানে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও গুণীজনদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে,এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে,জেনারেল ফিজিশিয়ান ,চোখ, রক্তচাপ , দাঁতের সমস্যা নির্ণয় ইত্যাদি। এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্তিত ছিলেন মানবতা এক স্বেচ্ছাসেবক সংগঠনের কর্ণধার জুলফিকার আলি পিয়াদা,ডাঃ আসাদুল আকুঞ্জী, ডাঃ সাজিরুল হক, ডাঃ ফিরোজ রাজ, ডাঃ আশরাফুল সরদার, ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা পালন করে আশিক বিল্লাহ।

জানা যায় এই স্বাস্থ্য শিবিরে এলাকার দুই শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন। এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার জুলফিকার আলি পিয়াদা জানান, আমরা সারা বছরই কিছু-না-কিছু সমাজসেবামূলক কাজ করে থাকি, তেমনই এক দৃষ্টান্ত আজকের বিনামূল্যে স্বাস্থ্য শিবির, আগামী দিনেও এই স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে থাকবে। তিনি আরও বলেন,’তাড়াহুড়ো নয়, লক্ষ্য পূরণের জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আশাকরি আগামী দিনে আরও মানুষ আমাদের আসবেন। সবার মিলিত সহযোগিতায় লক্ষ্য পূরণের ব্যাপারে তিনি আশাবাদী। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির নিয়ে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।

Don`t copy text!