ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক প্রতীকে মনোনয়ন ফরম নিলেন গণঅধিকার পরিষদের  প্রার্থী এনায়েত হাসিব

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর–১ (কচুয়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মনোনয়ন প্রত্র নিলেন এনায়েত হাসিব।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোঃ মমতাজ উদ্দিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক সালাউদ্দিন শি, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হাসান স্বপন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাইদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আলম মাহির, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম বেপারীসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এনায়েত হাসিব বলেন,
“আমি বিশ্বাস করি, কচুয়ার সাধারণ মানুষ পরিবর্তন চায়। ট্রাক প্রতীক কেবল একটি প্রতীক নয়—এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। জনগণের অধিকার আদায়ে আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো।”
দলীয় নেতাকর্মীরা জানান, এনায়েত হাসিব একজন তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক। তাঁর মাধ্যমে কচুয়ার মানুষ একটি বিকল্প ও গণমুখী নেতৃত্ব পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে চাঁদপুর–১ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Don`t copy text!