*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিনের উৎসবে মাতোয়ারা দেশবাসী। এই পুণ্য দিনকে উপলক্ষে কলকাতা সন্তোষপুরের ‘অনুভূতি সেবা কেন্দ্র’।
বিশেষ সমাজসেবার কাজে প্রান্তিক মানুষদের পাশে থাকার, কাছে থাকার অঙ্গীকার নিয়ে হাজির হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের প্রত্যন্ত যুগদিয়া গ্রামের ১২০ জন মানুষের হাতে তুলে দিল নতুন ব্লাঙ্কেট সহ উলের জামা কাপড়, শাড়ি, চাদর সহ অন্যান্য শীত বস্ত্র। হাজী দেশারাত এবং মজিদুল হক ওয়াকফ স্টেটের সাজিদুল হক সাহেব ও মঞ্জুল ভাইয়ের ব্যবস্থাপনায় কলকাতা সন্তোষপুরের অনুভূতি সেবা কেন্দ্রের সদস্য ,সদস্যা, বিমান চৌধুরী, তপন চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, কনা সাহা, সমাজসেবী আকরাম হোসেন সরদার ও ওয়াকফ বোর্ডের সদস্যদের হাত দিয়ে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুভূতি সেবা কেন্দ্রের কর্ণধার অমল কর্মকার তিনি জানান, বিগত কুড়ি বৎসর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম যেমন, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবির, দুস্থ ,আর্থিকভাবে দুর্বল রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিমাসে তাদের হাতে ওষুধ, দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশুনায় সহায়তা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসবে নতুন বস্ত্র প্রদান করা, বিভিন্ন রেল স্টেশনে ছিন্নমূল মানুষদের বিভিন্ন ভাবে সহায়তা করা অন্যতম অগ্রাধিকার।
এছাড়াও যেকোনো প্রয়োজনে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াবার অঙ্গীকার নিয়ে অনুভূতি সেবা কেন্দ্র পরিচালিত দাতব্য চিকিৎসালয় বিগত কুড়ি বৎসর ধরে কাজ চালিয়ে যাচ্ছে। এদিনও সংস্থার সদস্য সদস্যাদের উৎসাহ ছিল চোখে পরার মতন। শীতবস্ত্র উপহার প্রাপকদের হাসিমুখ সকলের মন জয় করেছে।

