ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির উদ্যোগে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনে আলোচনা সভা

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা, কচুয়াঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল—আগামী নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও কার্যকর কেন্দ্র কমিটি গঠন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মোল্লা। তিনি বলেন,
“কচুয়ার মানুষ অভিভাবকতুল্য নেতা এহসানুল হক মিলনকে ভালোবাসে। আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে হলে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সে লক্ষ্যেই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, নির্বাচনকে সফল ও গণমানুষের প্রত্যাশা পূরণে কেন্দ্র কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে সক্রিয় থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মিজান মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিতারা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ মুন্সী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সী, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মুন্সী সহ আরো অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজকল্যাণ সম্পাদক আলী আশ্বাদ সিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নবীর হোসেন, কৃষক দলের সভাপতি রব মেম্বার, বিএনপি নেতা রুহুল আমিন, খলিলুর রহমান, কবির হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আশ্বাদ ভুইয়া, যুবদল নেতা জামাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভা শেষে নির্বাচনী প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কাঠামো এবং ভোটারদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

Don`t copy text!