ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় রেনেসাঁ গণিত অলিম্পিয়াডে বৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ

কচুয়ায় শিক্ষাঙ্গনে গণিতচর্চার এক নতুন দিগন্তের সূচনা করলো রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “রেনেসাঁ গণিত অলিম্পিয়াড” শুধু একটি পরীক্ষা নয়—বরং হয়ে উঠেছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য এক অনুপ্রেরণার মিলনমেলা।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার পর শনিবার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই গণিত অলিম্পিয়াড বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৩১২ জন শিক্ষার্থী। তারা উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নেয়—যা স্থানীয় পর্যায়ে গণিতভিত্তিক প্রতিযোগিতার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের স্পষ্ট প্রতিফলন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বটু কৃষ্ণ বসু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মহিউদ্দিন মজুমদার,মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা,সাইফুল তালুকদার রনি,সমাজসেবক আব্দুল খালেক, জিয়াউর রহমান জাহিদ, আবদুল রাজ্জাক, গাজী মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রশাসনিক প্রধান মোঃ জিয়াউদ্দিন মজুমদার।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থার জন্য গণিতচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে যুক্তিভিত্তিক ও বিশ্লেষণধর্মী চিন্তায় গড়ে তুলতে এ ধরনের অলিম্পিয়াড কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রতিষ্ঠান হিসেবে রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুফতি মিজানুর রহমান ও সাইফুর রহমান। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল এক মনোমুগ্ধকর ও প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি সনদ বিতরণ করা হয়। ব্যতিক্রমী ও সময়োপযোগী এই উদ্যোগের জন্য রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
গণিতকে ভয় নয়, ভালোবাসার জায়গায় নিয়ে আসার এই প্রয়াস—নিঃসন্দেহে কচুয়ার শিক্ষা অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

Don`t copy text!