ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে জাতীয় কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

মামুন মাহিন,ফ্রান্স প্রতিনিধিঃ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের উদ্যোগে প্যারিসের একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক নজমুল হকের সন্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।

বিদ্রোহ ও কবিতা পাঠের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন এর সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন এর যুগ্ম সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান কাজল, ফ্রান্স বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন এর মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টি ফোর এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরাসী নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, এডভোকেট ও চিন্তক মনোয়ার হোসেন পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম ও সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম ও মুহাম্মদ আল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় বিপ্লবী কণ্ঠস্বর। তাঁকে “শহীদ” আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করেন যে তাঁর হত্যার বিচার এখনো নিশ্চিত হয়নি। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করা হবে।

Don`t copy text!