ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার গভীর রাতে শীতার্তদের পাশে।

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

রাজারহাট উপজেলায় তীব্র শীতে শীতার্ত দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে রাজারগাট উপজেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।

গতকাল মঙ্গলবার গভীর রাতে ইউএনও আল ইমরান শীতবস্ত্র নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে যান। শীতেকষ্টে থাকা মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি নিজ হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন। তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায় এই লক্ষ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ইউএনও আল ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,এমন দুঃসময়ে প্রশাসনের সরাসরি পাশে থাকা তাদের কষ্ট অনেকটাই লাঘব করেছে। মানবিক এই উদ্যোগে তারা স্বস্তি ও সাহস পেয়েছেন। এদিকে স্থানীয় বাসিন্দারাও গভীর রাতে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন,শীতের রাতে সরাসরি মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়া শীতার্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ এলাকায় মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

Don`t copy text!