ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংগীত শিক্ষায় মান নিশ্চিত করতে বাগীশ্বরী সংগীতালয়ের বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
শুদ্ধ সংগীতের ধারা সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে তা সুসংহতভাবে প্রবাহমান রাখার প্রত্যয়ে বাগীশ্বরী সংগীতালয়ের বার্ষিক মূল্যায়ন (সংগীত)–২০২৫-এর তত্ত্বীয় লিখিত পরীক্ষা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ সি অ্যান্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের আগ্রহ এবং আয়োজকদের তৎপরতায় পুরো এলাকাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। এ সময় তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শুদ্ধ সংগীতচর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি এন. আর. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী লায়ন সন্তোষ কুমার নন্দী পরীক্ষার হল পরিদর্শন করেন। তিনি বলেন, সংগীত মানুষের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়ায়।
পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার। তিনি জানান, শুদ্ধ সংগীতের তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই নিয়মিত এই বার্ষিক মূল্যায়ন আয়োজন করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রফেসর ঊর্মিলা রানী ভৌমিক। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এছাড়াও দায়িত্বশীল ভূমিকা পালন করেন লায়ন কৈলাশ বিহারী সেন, সাংবাদিক যীশু সেন, প্রকৌশলী রিমন সাহা, ব্যাংকার উৎপল চক্রবর্তী, প্রভাষক ঝুমুর খাস্তগীর, মো. আলমগীর, শিক্ষক পলাশ দে, রূপক ভট্টাচার্য, সোহান হোসেন, শিক্ষক সমীরন সেন, ডা. সৌমিত্র দাশ, সিনিয়র নার্স বাপ্পী দাশ, শিক্ষিকা সুস্মিতা দাশ, শিক্ষিকা বিজয়ালক্ষ্মী মজুমদার, শিক্ষিকা সুস্মিতা পারিয়াল, শিক্ষিকা জয়শ্রী দত্ত, চুমকি নন্দীসহ আরও অনেকে।
পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র মানসম্মত ও পাঠ্যসূচিভিত্তিক হওয়ায় তারা সন্তুষ্ট। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ, সচেতন ও শুদ্ধ সংগীতমনস্ক শিল্পী গড়ে উঠবে, যা দেশের সাংস্কৃতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Don`t copy text!