লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঞ্জা সেবনে বাধা দেওয়ায় বেল্লাল খান (৬০)নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তেরা।
ঘটনাটি ঘটেছে রোববার (২১ ডিসেম্বর) রাত ১০ টায় রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামে।
জানা গেছে ঐ গ্রামের আবুল কালাম এর ছেলে মোহাম্মদ রনি (২৭) দীর্ঘদিন যাবত এলাকায় গাঞ্জার ব্যবসা করে আসছে এবং সে নিজেও সেবন করে। রোববার রাত ১০ টায় লক্ষ্মীধর পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মনজুর হোসেন খানের পরিত্যক্ত ঘরে রনি তার সহযোগীদের নিয়ে গাঁজা সেবন করার সময় একই বাড়ির বেল্লাল খান গাজা সেবনে বাধা প্রদান করে এতে রনি উত্তেজিত হয়ে বাটাম কাঠ দিয়ে পিটিয়ে বেল্লাল খানকে মারাত্মক আহত করে। বেলাল খানের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এলাকাবাসী জানান, রনি একজন রাজমিস্ত্রির কন্ট্রাকটর।সে তার কন্ট্রাকটরীর আড়ালে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, উঠতি বয়সের সব যুবকদের সে বিনা পয়সায় গাঞ্জা খাওয়া শিখাচ্ছে। তার দ্বারা এই এলাকায় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা আরো জানান মাদক ব্যবসার সাথে সাথে সে ইভটিজিং, ধর্ষণ,চাঁদাবাজি,সুদের কারবার সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার অত্যাচারে এলাকার ও বাড়ির ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হয়েছে বলে একাধিক ব্যক্তি জানান। এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার তার বিচারও করেছে। জানা গেছে আওয়ামীলীগ সরকারের আমলে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এখন আবার বোল পাল্টে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়েছে। এভাবে সে দিনের পর দিন তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে তার এসব অপকর্মে সহযোগিতা করছে তার মা মর্জিনা বেগম।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেল্লাল খানের ছেলে মোঃ সাইফুল ইসলাম সুমন জানান, আমরা রোগীকে নিয়ে ব্যস্ত থাকার কারণে মামলা করতে বিলম্ব হচ্ছে।

