ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে গোয়ালঘরে বেঁধে নির্যাতন

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

মতলব উত্তর উপজেলা প্রতিনিধি : মোঃ আতাউর রহমান সরকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও মানবতা-বিরোধী ঘটনার অভিযোগ। উপজেলার রায়েরকান্দি গ্রামে কাঠমিস্ত্রি লোকমান হোসেন ভুইয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি গোয়ালঘরে সিঁকল দিয়ে হাত-পা বেঁধে টানা চার দিন তিন রাত অমানুষিক নির্যাতন চালানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রভাবশালী ব্যক্তি মাসুদ হোসেন এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি কথিত নৌ ডাকাত সদস্য নয়ন-পিয়াসের বোন জামাই পরিচয়ে মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি গ্রামে বসবাস করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ধনাগোদা নদীতে অবৈধভাবে জাঁগ স্থাপন করে মাছ চাষ করে আসছেন।

সম্প্রতি ওই জাঁগে বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে—এমন সন্দেহের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কাঠমিস্ত্রি লোকমান হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটি গোয়ালঘরে সিঁকল দিয়ে বেঁধে দোষ স্বীকারে বাধ্য করতে বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগীর মা জাহানারা বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লোকমান হোসেনকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী লোকমান হোসেন বলেন
“আমি একজন গরিব কাঠমিস্ত্রি। কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবুও আমাকে হাত-পা বেঁধে গরুঘরে রেখে মারধর করা হয়েছে এবং জোর করে স্বীকারোক্তি দিতে বলা হয়েছে, যা আমি করিনি।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন।
“লোকমান হোসেনকে সিঁকল দিয়ে বেঁধে অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে।

প্রায় চার দিন ধরে এই নির্যাতন চলে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Don`t copy text!