ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের যাতায়াতের পথ নিয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদ

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আতাউর রহমান সরকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদের যাতায়াতের পথ বন্ধের অভিযোগে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গ্রামের বাসিন্দা ফারুক হোসেন সরকার।
রবিবার বিকেলে সোনাইরকান্দি গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন সরকার বলেন, গত ১৫ ডিসেম্বর তার বিরুদ্ধে সোনাইরকান্দি জামে মসজিদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে একটি মানববন্ধন করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তার নিজ জমিতে তিনি কোনো ধরনের পথরোধ করেননি।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী জমির মালিক মকবুল দিয়া তার নিজস্ব জমিতে বেড়া প্রদান করেছেন। ওই বিষয়কে কেন্দ্র করে আলী আজ্জম গং তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করে। এ কারণে তিনি চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন।
ফারুক হোসেন সরকার অভিযোগ করে বলেন, পরবর্তীতে আলী আজ্জম গং তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে মানববন্ধন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানির চেষ্টা করেছে। তিনি এই মানববন্ধন ও মিথ্যা অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি গ্রামবাসী ও প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

Don`t copy text!