ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সফিবাদ দরবার শরীফে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও গুণীজন সংবর্ধনা

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার সফিবাদ দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্সে সফিবাদ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সফিবাদ দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্স ও জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসা প্রাঙ্গণে সিরাজাম মুনিয়া ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিবাদ দরবার শরীফের শায়েখ মুফতী মুহাম্মদ সোলায়মান বিন কাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মামুনুর রশীদ মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন, প্রফেসর মোঃ মিজান সরকার, এডভোকেট ফজলুর রহমান, শামসুল আলম মোল্লা, এডভোকেট জসিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা আওলাদ খন্দকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সফিবাদ দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মবিন মাস্টার, জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসার মুদির মাওলানা জিসান শরীফ, সফিবাদ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার হেড ইনচার্জ মাওলানা জাকারিয়া বখতিয়ার, সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা

Don`t copy text!