নিউজ ডেস্ক রিপোর্ট,,।
বিমা নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন বি.এম.সাগর
বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমা) এর নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। অপরদিকে মাত্র ছয় পদে জয় পেয়েছে সম্মিলিত ঐক্য জোট। বিমার নির্বাচনে মোট পদ ছিল ২১টি।
২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সম্মিলিত ঐক্য জোট ও সম্মিলিত প্রতিবাদী পরিষদ নামে দুই প্যানেল অংশ নেন। এতে প্রতিবাদী পরিষদ থেকে সভাপতি পদে মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল জলিল জয়লাভ করেছেন।
এবং জেনারেল গ্রুপের পরিচালক পদপ্রার্থী হিসেবে, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর ২য় বারের ভাইস প্রেসিডেন্ট ও কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-১এর সভাপতি, তরুন নেতৃত্ব, ব্যবসায়ীদের স্বার্থে প্রতিবাদী কন্ঠস্বর, বিশিষ্ট ব্যবসায়ী বি.এম.সাগর সর্বোচ্চ ভোটে ২য় স্থান অধিকার করে, পরিচালক নির্বাচিত হয়েছে।
এছাড়া জেনারেল গ্রুপে ১২টি পরিচালক পদের ৮টিতে সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।পাশাপাশি এসোসিয়েট গ্রুপে ৬ পদের মধ্যে ৪টি তে জয় পেয়েছেন সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা।
অপরদিকে জেনারেল গ্রুপের চারটি এবং এসোসিয়েট গ্রুপের দুই পদে জয় পেয়েছেন সম্মিলিত ঐক্য জোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৩ জন।

