ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফার্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু বক্কর আটক

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি ধামইরহাট উপজেলার কৈগ্রাম গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ #

Don`t copy text!