ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদির মৃত্যুতে পটুয়াখালী গলাচিপায় সর্বদলিয় বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় সংবাদ ছড়িয়ে পরলে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল করা হয়েছে । বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ১১টা ৩০ মিনিটের দিকে গণ অধিকার পরিষদ দল সহ ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জৈনপুরী খানকা ব্রীজ সংলগ্ন সড়কে এসে শেষ হয়।

‎বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকা পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, গলাচিপা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আবুল হোসেন, গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগের আহ্বায়ক শাহেদ মাহমুদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসান প্রমুখ।

‎বক্তারা বলেন, আজকে ওসমান হাদি মারা গিয়েছে তাতে আমরা শোকাহত। তবে এই শোককে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। ওসমান হাদি একজন জুলাইয়ের অন্যতম নায়ক ছিলেন। এদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ওসমান হাদি আছে। এই ২৪শের গণঅভ্যুত্থানের শোককে আমরা শক্তিতে রূপান্তর করেছি এখন কি আমাদের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে? এই বাংলাদেশে যারা ন্যায়ের কথা বলে সত্যের কথা বলে তাদেরকেই চিহ্নিত করে আক্রমণ করা হয়। এই বাংলাদেশে যারা সত্য কথা বলবে ন্যায় কথা বলবে তাদেরকে কি এই ওসমান হাদির মতো জীবন দিতে হবে কিনা,
‎আমরা যারা সাধারণ ঘরের সন্তান এই হাদি ভাইয়ের খবর নিয়ে দেখবেন এই হাদি ভাই কোন উচ্চবৃত্ত পরিবারের সন্তান নয়, তিনিও  একজন মধ্যবৃত্ত পরিবারের সন্তান।

তার মতো যোদ্ধা যদি আজকে আমাদের হারাতে হয় ভবিষ্যতে আমাদের মতো এই যোদ্ধাদের কি হতে পারে? এই হাদি ভাইয়ের জানাজা হওয়ার আগে এই সরকার যারা অপদার্থ উপদেষ্টা আছে তাদের পদত্যাগ করতে হবে। তারা যদি এই জানাজা নামাজের আগে পদত্যাগ না করে তাহলে বাংলাদেশের ছাত্র, শ্রমিক জনতা মিলে যেভাবে এই দেশের ফ্যাসিস্ট সরকারকে তারা পালাতে বাধ্য করেছিল, ইনশাআল্লাহ এই উপদেষ্টা পরিশোধকেও তাদেরকে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিবে।
‎একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো স্বরাষ্ট্র মন্ত্রী বা এই অন্তবর্তী কালীন উপদেষ্টা। আলু পেঁয়াজ মার্কা উপদেষ্টা দিয়ে বিপ্লব পরবর্তী বাংলাদেশ চলতে পারেনা। এই স্বরাষ্ট্র উপদেষ্টার ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি এবং আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো এই মুহূর্তে সামনে নির্বাচন, নির্বাচন আগ মুহূর্তে যদি দিনের বেলায় একজন মানুষকে গুলি করা হয় তাহলে আপনারা চিন্তা করুন সামনে নির্বাচন কিভাবে হবে।

নির্বাচন নিয়ে আমরা আশংকায় আছি, সামনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জন্য আইন উপদেষ্টার প্রতি এবং প্রধান উপদেষ্টার প্রতি আমরা গলাচিপা থেকে অনুরোধ জানাচ্ছি।

Don`t copy text!