দেবাশীষ কর্মকার টাংগাইল জেলা প্রতিনিধি।
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে কালিহাতী শিশু পার্ক মাঠ প্রাঙ্গনে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭:০০ টায় ১৫ তম রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উপদেষ্টা মোঃ আজিম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহীদ, সাধারণ সম্পাদক কালিহাতী পৌর বিএনপি ও উপদেষ্টা দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এবং বলে প্রথম শর্ট করে খেলাটির সু উদ্বোধন করেন মোঃ ইদ্রিস আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি, ও উপদেষ্টা দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ সুলতান উদ্দিন, দক্ষিণ বেতডোবা উপদেষ্টা আদর্শ ক্লাব, উপদেষ্টা মোঃ হেকমত আলী মন্ডল, উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল, উপদেষ্টা মোঃ আঃ জুব্বার, উপদেষ্টা মোঃ আঃ লতিফ সিকদার, উপদেষ্টা শ্রী তৈলক্ষ্য চন্দ্র পাল, উপদেষ্টা শ্রী রাজকুমার পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলাটিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আনিছুর রহমান সভাপতি দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাব, মোঃ খলিলুর রহমান সাধারণ সম্পাদক দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাব, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক নেহাল খান তুহিন, প্রচার সম্পাদক আব্দুল কাদের সহ আরো অনেকেই। উক্ত খেলাটিতে অংশগ্রহণ করেন ১৬ টি দল উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন যমুনা একাদশ বনাম ভুক্ত একাদশ খেলাটিতে রেফারি দায়িত্ব পালন করেন মাসুদ ভূইয়া ও আবুল কালাম। পরে রেফারির শেষ বাঁশি বাজালে খেলাটিতে ফলাফল নির্ধারিত হয় যমুনা একাদশ ৩- ভোক্তা একাদশ ৪-অর্থাৎ ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ভোক্তা একাদশ। উক্ত খেলাটির আনন্দ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ফুটবল প্রেমী দর্শকবৃন্দদের সমাগম ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

