ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, হামদ নাত ও ক্যারাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমদ খান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল আনোয়ার জীবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনির হোসেন জসি।এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন মেহেদী হাসান তুহিন।
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-১৬-১২-২৫ ইং।

Don`t copy text!