সনজিত কুমার শীল।
আরব আমিরাত ।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও দুবাই কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। আবুধাবিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর রাষ্ট্রদূত তারেক আহাম্মদ এবং দুবাই কনসুলেটে পতাকা উত্তোলন করেন কনস্যাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমামের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের উপমিশন প্রধান শাহনাজ আক্তার রানু। প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন প্রথম সচিব ( পাসপোর্ট ও ভিসা) রুবাইয়া আফরোজ। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, মুক্তিযোদ্ধা,দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

