ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে মহিষখলা ১নং সাব-সেক্টরে মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

মধ্যনগর প্রতিনিধি, শফিকুল ইসলাম শফিক

মহান বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি বাঙালি জাতির সাহস, ত্যাগ ও আত্মমর্যাদার চূড়ান্ত বিজয়ের প্রতীক।

মহান বিজয় দিবসের এই তাৎপর্য স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১১ নম্বর সেক্টরের ১ নম্বর সাব-সেক্টর মহিষখলা স্মৃতিসৌধে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা ৩২ মিনিটে মহিষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর দলে দলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মধ্যনগর উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন, মহিষখলা উচ্চ বিদ্যালয়, মহিষখলা দাখিল মাদ্রাসা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও পর্যায়ক্রমে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

Don`t copy text!