ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের মত বিনিময় সভা
মাজেদুর রহমানঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় বিএনপির মহিলা দলের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় গড়েয়া ইউনিয়নের ৩ নং ওয়াড শিমুলঢাঙ্গী গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব,মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম।
সভায় সভাপতিত্ব করেন,১৩নং গড়েয়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা ইসলাম মীনা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গড়ার পরিকল্পনায় নারী সমাজকে আরও সংগঠিত ও সচেতন ভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার স্বামী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুশাসন নিশ্চিত করা সম্ভব।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস,সাধারণ সম্পাদক নাজমা পারভিন,সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক ফাতিমা বেগম সহ গড়েয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

