ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রশুনিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৪, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রশুনিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের রশুনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদার বাড়ী ঈদগাহ মাঠে রশুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সিফফাতুল ইসলাম জনি, যুবদল নেতা আমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Don`t copy text!