ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৪ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথিতযশা ও খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে দেশকে মেধাশূন্য করার এক ঘৃণ্য অপচেষ্টা চালানো হয়েছিল।শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

Don`t copy text!