ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নান্দাইল উপজেলার একমাত্র বধ্যভূমি মিশুল্লী ইউনিয়নের শুভখিলা নদীর পাড়ে অবস্থিত বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ সায়েম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেসাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Don`t copy text!