মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে শহিদ বুদ্ধিজিবী দিবস – ২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী) এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা, এনসিপি’র উপজেলা উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি রিয়াজুল করিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ডাঃ এম হাবিল বাঙালি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির চুরান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে বাঙালি জাতি যেন মেধার-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার তীব্র নিন্দা জানান এবং সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. নূরুল আলম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক, সাংবাদিকবৃন্দ।
এছাড়াও সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনার আয়োজন করা হয়।

