ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলায় আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা দোয়া মাহফিল

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁদপুর প্রতিনিধি: মোঃ রবিউল আজম

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদী-এর দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর বাদ আসর চাঁদপুর শহরের দারুস সালাম জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল। দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন মত ও আদর্শের ভিন্নতার কারণে কাউকে সন্ত্রাসী হামলার শিকার করা ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী। শরীফ ওসমান হাদীর ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাসিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন দেশে সহিংসতা ও সন্ত্রাস জাতির জন্য গভীর উদ্বেগজনক। এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আহত শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা এবং সকল প্রকার সন্ত্রাস ও সহিংসতা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Don`t copy text!