মোঃমাহফুজুর রহমান বিপ্লব।ফরিদপুর
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদী ও চট্টগ্রাম ৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ কে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার প্রতিবাদে এবং দুশ্চিন্তিকারীদের শাস্তির দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব হতে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ , যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজী র আহমেদ তাবরিজ,
জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন সহ প্রমূধ।
সভায় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ আদনান সাদির উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র আদনান সাদীর উপর হামলা করা হয়নি । বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা করা হয়েছে।পুরা জাতির উপরে হামলা করা হয়েছে অবিলম্বে হামলাকারী দের গ্রেপ্তার করার জন্য সরকার কে আহ্বান জানান।
বক্তারা বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এর ঘোষণা দেয়া হয়েছে আর এ নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিদেশে বসে একটি চক্র এই ধরনের অপ তৎপরতার সাথে সাথে জড়িত রয়েছেন ।
যেকোনো মূল্য এ নির্বাচন তারা বানচাল করতে চায়।
কিন্তু তাদের এ প্রত্যাশা পূরণ হবে না। চট্টগ্রাম ৮ আসনে জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর উপরে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে।
অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসবেন।আমরা তার আগমনকে স্বাগত জানাই এবং তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবো একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় ফরিদপুর জেলা বিএনপি মহানগর বিএন পি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

