মোঃমাহফুজুর রহমান বিপ্লব।ফরিদপুর
ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগ আজ শনিবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ প্রঙ্গনে মুক্তমঞ্চে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মরহুম চৌধুরী কামাল ইউসুফের কন্যা ও ফরিদপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ , ফরিদপুর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর সদর আসনের ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসিরুল ইসলাম নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ময়েজ মনজিল পরিবারের সদস্য আমির ইউসুফ, জেলা বিএনপি
সিনিয়র যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ , জেলা বিএনপি র সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি , জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ,
সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম , বিএনপি নেতা মোঃ আব্দুল লতিফ , অ্যাডভোকেট আশুতোষ টিকাদার শীতল সহ প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করা হয়,পরে সভায় বক্তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করে বলেন। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। সুখে দুঃখে মানুষের পাশে থেকেছেন। তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।
এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার জনগণ এই সভায় যোগদান করেন, পরবর্তী পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।এর পূর্বে কামাল ইউসুফ স্মারক গ্রন্থ পুস্তকের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

