মোঃ জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি।
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময়, ৭ নং তমরুদ্দি ইউনিয়ন যুবদল নেতা মাহেরুল ইসলাম মাহেরের নেতৃত্বে নোয়াখালী ৬ বিএনপির মনোনীত এমপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের পক্ষে তমরদ্দি দক্ষিণ অঞ্চলের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ গন মিছিলে অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আহাম্মদ হোসাইন হাসান, আরো উপস্থিত ছিলেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মেজবা উদ্দিন বাহার, বিএনপি নেতা আলী আজগর,ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি জসীম উদ্দিন, ফরহাদ উদ্দিন, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিএনপি করি শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করি। ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমকে বিজয়ী করে নোয়াখালীর ৬ আসনটি বেগম জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে আমরা উপহার দিব। পরে গন মিছিলটি তালতলা মার্কেট থেকে বটতলী বাজার গিয়ে শেষ হয়।

