ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীসহ দুই জনের মৃত্যু

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১০, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় নওগাঁ রাজশাহী মহাসড়কে হাঁপানিয়া মোড়ে এই সড়ক দুর্ঘটনায় ঘটে।

জানা গেছে (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে ও চালকল ব্যবসায়ী মোস্তফা সরর্দার (৫৫) এবং পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

থানা পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পর লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।

Don`t copy text!