*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
কাগজ তৈরি হয় বৃক্ষরোদন করে। ফলে যত বেশি বৃক্ষরোদন করা হবে ততই পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। ভবিষ্যতে হয়তো ই-বুক মেলার জন্য অপেক্ষা করতে হবে”।
ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ ও ফলতা পঞ্চায়েত সমিতির আয়োজনে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা,স্থানীয় গ্রন্থাগার কৃত্যক র উদ্যোগে বাসুদেবপুর উদয় সংঘ ফুটবল ময়দানে ৩১ তম বর্ষ দক্ষিন চব্বিশ পরগনা জেলা “বই মেলার” শুভ উদ্বোধন হয়।
প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে এক সপ্তাহের এই বই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রহন্তকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এছড়াও উপস্তিত ছিলেন DM অরবিন্দ কুমার মিনা, জেলা সভাধিপতি নিলিনা বিশাল মিস্ত্রি, জেলা সহসভাধিপতি সীমন্ত কুমার মালি,তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস (দত্ত), সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
ফলতায় বই মেলায় জাতীয় পর্যায়ের কয়েকটি প্রকাশনীর স্টলসহ প্রায় ৫০ টি স্টল রয়েছে। ফলতা বাসুদেব পুর উদয় সংঘ ফুটবল ময়দানে ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপি এই বই মেলার দৈনন্দিনের আয়োজনে থাকছে, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতা ও প্রতিদিনের রাতের আয়োজনে থাকছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাটক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

