ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধ

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি,,।

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় জমি দখল ও ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার সকালে উপজেলার সিনাবহ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত হলেন, উপজেলার সিনাবহ এলাকার মৃত – রেফাজ উদ্দিন এর ছেলে সরকার ফজলুল হক মিলন ও মজনুর রহমান।

মানববন্ধন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভুক্তভোগী পরিবার পৈতৃক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে । কিন্তু প্রতিবেশী সরকার ফজলুল হক মিলন গং জোরপূর্বক জমি দখল করে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিগত সময়ে আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে জমি দখল করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের জমি ফেরত চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম, মজিবুর রহমান, কোহিনুর বেগম, হেলেনা বেগম, রুমি বেগম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মিমাংসা করে দেওয়া হলেও পরে ফজলুল হক তা আর মেনে নেয়নি।

Don`t copy text!