ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ঝাটকা ইলিশ নিয়ে একের পর এক ধরা পড়ছে যাত্রীবাহী পরিবহন

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।

 

পটুয়াখালীতে একের পর এক যাত্রীবাহী পরিবহন থেকে মিলছে অবৈধ ঝাটকা ইলিশ ,গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৫ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে, জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায়  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে এমনটাই জানিয়েছে পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও পটুয়াখালী কোস্টগার্ড ।

Don`t copy text!