ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ইসলামী আন্দোলন প্রার্থীর মার্চ ফর হাতপাখা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে হাতপাখার মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটোয়ারী সমর্থনে মার্চ ফর হাতপাখা অনুষ্ঠিত হয়েছে। মার্চ ফর হাত পাখার মিছিলটি জাকির হোসেন পাটোয়ারীর নেতৃত্বে রামগঞ্জ পৌরসভা গেইট সামনে থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাইপ্রাস সড়কে আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ডাক্তার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসাইন পাটোয়ারী বলেন আজকে রামগঞ্জ ইতিহাসগড়া হাতপাখার ছাযাতলে গণমিছিল প্রমান করেন রামগঞ্জের ন্যায় সারাদেশে হাতপাখার গনজোয়ার উঠেছে। বাংলাদেশে ইসলামের বিকল্প কোন দলকে জনগণ ক্ষমতায় দেখতে চান না। তিঁনি বলেন আল্লাহ কামিয়া করলে জনপ্রতিনিধি হলে জনগণের জানমাল রক্ষা করা হবে। চাঁদাবাজ, সন্ত্রাস, জমিদখল মুক্ত করা হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা মহিউদ্দিন, উপজেলা সহসভাপতি মাওলানা মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মুফতি শেখ সাইফুল ইসলাম, সেলিম আটিয়া, ইঞ্জিনিয়ার ইয়াছিন হোসেন, কাজী আব্দুর রব সহ প্রমূখ নেতৃবৃন্দ।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০৬-১২-২৫ ইং।

Don`t copy text!