ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

আজ ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ১৬ তম ব্যাচের ০৩ ( তিন ) দিন মেয়াদী ” নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা ” উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ”

শেষে পুলিশ সুপার মহোদয় আশা ব্যক্ত করেন যে, রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।

প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের ১৬ তম ব্যাচের ০৩ ( তিন ) দিন মেয়াদী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এ সময় সহকারী পুলিশ সুপার ( এসএএফ ) জনাব মোজাম্মেল হক মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!