ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহফুজ আলম ( মতলব উত্তর উপজেলা প্রতিনিধি)

গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর, শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর -২ আসন থেকে বিএনপির নমিনি ড. জালাল উদ্দিন,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু,মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর মহিলা দলের সভাপতি ফারজানা সরকার,ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি,সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার, যুবদলের সাধারণ সম্পাদক ইন্ঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সারজিল আমিন
মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম।

নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সর্বদা আপোষহীন ছিলেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Don`t copy text!