ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর – ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,,

 

গাজীপুর – ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান এর জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর ১ আসনের নির্বাচনী এলাকা কোনাবাড়ি থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারণার অংশ হিসেবে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চান্দরা পল্লী বিদ্যুৎ এবং কালিয়াকৈরে সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে পথসভায় যোগদান করেন। পথসভায় বক্তৃতা কালে মেয়র মুজিবুর রহমান বলেন দীর্ঘ ৩৫ বৎসর গাজীপুর ১ আসনে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে দেয়া হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই গাজীপুর ১ আসন উপহার দিবো।
এ পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান শেলি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মালেক, গাজীপুর জেলা জাসাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির , মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ সহ কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Don`t copy text!