অধিকার ডেক্স রিপোর্ট:
সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস, ২ ডিসেম্বর উদযাপিত হবে বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে দেশটির রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস দুদিন বন্ধ থাকবে ।
দূতাবাস-কনস্যুলেট জেনারেলের দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে, এদিন ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে ৫৪তম জাতীয় দিবস উপলক্ষ্যে আমিরাতের সব সরকারি প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিসহ চারদিন ও শারজায় সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ পাঁচ দিন বন্ধ থাকবে। দেশটির সরকার এই ছুটির ঘোষণা দিয়েছে।
দীর্ঘ ছুটিতে নানা আয়োজনে দিবসটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন দেশটিতে বসবাসকারী প্রবাসীরা

