*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে আজ বারুইপুর অনিমা ভবনে এক বিশেষ সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়।পাশাপাশি বারুইপুর সাব ডিভিশনের মধ্যে খ্রিস্টানদের জন্য একটিও ভালো নির্দিষ্ট সমাধিস্থল না থাকায় তাদের কষ্ট বা বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য তাদেরই কথা ভেবে। আজ বারুইপুর মহকুমা শাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে, বারুইপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর এম ডি আফতাব আলম এর সঙ্গে দীর্ঘক্ষীণ আলোচনার সু পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানের একটা বিশেষ রাস্তা দেখিয়ে দেন।
শেষে ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর নিকট কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে আবেদন করা তথা নির্দিষ্ট সমাধিস্থলের জন্য গণ ডেপুটেশন দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, কার্যকরী সভাপতি আব্দুর রউফ লস্কর,বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত, সহ সম্পাদক পাষ্টর শ্যামল ঘড়ুই, সহ সভাপতি অধ্যাপিকা সালেহা বেগম ও এ কে এম গোলাম মোর্তোজা সহ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বারুইপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর তাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে করে খ্রিস্টানদের জন্য নির্দিষ্ট একটা ভালো করে সমাধিস্থল করা হবে,ঊর্ধ প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে। আদালত সাংবিধানিক সাম্য এবং ধর্মীয় স্বাধীনতার নীতির ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
ভারতে, এই ধরনের মামলায় আদালত গুলি ধর্মীয় অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা সমাধিস্থল থাকা উচিত বলে রায় দিয়েছে। তারা আরও বলেন,যদিও কর্তৃপক্ষ আবেদনটি প্রত্যাখ্যান করে, তবে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তারা।

