ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ন্যায্য মর্যাদার দাবিতে নান্দাইলে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মসূচি

প্রতিবেদক
majedur
নভেম্বর ৩০, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

‎নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ ‎

 

স্বাস্থ্যখাতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সেবাদান করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছেন পেশাজীবীরা। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।


‎কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)মোহাম্মদ আল-আমিন ,মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি এন্ড ইমেজিং),মোঃ জুলফিকার আলী হায়দার , ফার্মাসিস্ট আতিকুর রহমান প্রমুখ

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ দেশের সকল সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবার এক অপরিহার্য অংশ। রোগীর রোগ নির্ণয়, ঔষধ ব্যবস্থাপনা, মেডিসিন স্টোর ব্যবস্থাপনা, এক্স-রে-সিটি স্ক্যান-এমআরআই, প্যাথলজি, রেডিওথেরাপি, ডেন্টাল ও ফিজিওথেরাপি সেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

‎তাদের দাবি স্বাস্থ্যসেবা হলো টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি একাধিক ঝুঁকিপূর্ণ দায়িত্ব সামলানো সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নীতকরণ বিষয়টি বছরের পর বছর অবহেলিত রয়েছে। করোনাকালসহ ডেঙ্গু, চিকনগুনিয়া প্রভৃতি মহামারীতে সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য মর্যাদা এখনো নিশ্চিত হয়নি।

‎পেশাজীবীরা আরও জানান, সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ১৯৯৪ সালে, ডিপ্লোমা নার্সদের ২০১১ সালে এবং ডিপ্লোমা কৃষিবিদদের ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণীর (১০ম গ্রেড) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। অথচ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পেশার যাত্রা শুরু হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা দীর্ঘ ৩৫ বছর ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন।

‎তারা জানান, সর্বশেষ ২০২৪ সালের ১ অক্টোবর, ৩ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তর ২০২৫ সালের ১ জানুয়ারি সচিব, স্বাস্থ্য সেবা বিভাগে ১০ম গ্রেড প্রদানের প্রস্তাব প্রেরণ করে। পরবর্তীতে স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখা ২০২৫ সালের ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করলেও ফাইলটি এখনো দাপ্তরিক জটিলতা, কোয়ারী ও লালফিতার দৌরাত্ম্যে আটকে আছে।

‎তারা অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের কার্যকর নির্দেশনা প্রদান, বৈষম্য দূর করা এবং পেশার মর্যাদা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।

Don`t copy text!