মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি,,।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম–এর শুভাগমনকে ঘিরে আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম–এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মহোদয়।
নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে পৌঁছালে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ তাঁদের বক্তব্যে পুলিশ সুপার মহোদয়কে রাঙ্গামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, টেকসই ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে সকলকে সতর্কতা, নৈতিকতা ও পেশাদার দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি প্রশাসনিক শৃঙ্খলা, নিয়ম-নীতির প্রতি আনুগত্য, অফিসার ও ফোর্সদের পারস্পরিক সমন্বয়, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলে।

