ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আসামবস্তী নারিকেল বাগান এলাকায় ভোররাতে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
majedur
নভেম্বর ৩০, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান,রাঙামাটি জেলা প্রতিনিধি,,।

 

রাঙামাটির আসামবস্তী নারিকেল বাগান এলাকায় অদ্য ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফসির হোসাইন কবিরের মালিকানাধীন দুইটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। কাঠের সিলিং থাকায় আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্রসহ দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়। দোকানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান ২৯৯ নং আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবদুস সালাম, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি ও পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, হাফেজ আবদুল জাব্বার, মনিরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।

তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত্বনা দেন এবং আগুনে ক্ষতির সঠিক তদন্ত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা না গেলেও তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Don`t copy text!