ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনে ফায়ার সার্ভিসের  উদ্ধার মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৯, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি,,।

রাঙামাটি: অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির অংশ হিসেবে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে বিস্তৃত অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ২টা ৩০ মিনিটে রাঙ্গামাটি সদরের ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ বাজারে এ মহড়া আয়োজন করা হয়।

মহড়ায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৬ জন দক্ষ ফায়ার ফাইটার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ করেন ৬০ জন প্রশিক্ষণার্থী, যেখানে অগ্নি প্রতিরোধ, আগুন লাগলে করণীয়, জীবনের ঝুঁকি কমিয়ে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশলসহ বিভিন্ন বাস্তবধর্মী বিষয় তুলে ধরা হয়।

মহড়ায় প্রশিক্ষণার্থীদের ফায়ার ফাইটিং কৌশল, উদ্ধার ও রেসকিউ অপারেশন, প্রাথমিক চিকিৎসা প্রদান, এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের বাস্তব অনুশীলন করানো হয়। প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে এক্সটিংগুইশারের বিভিন্ন ধরন, কার্যপদ্ধতি এবং সঠিক প্রয়োগ সম্পর্কে গভীরভাবে ধারণা লাভ করেন। এছাড়া অগ্নি দুর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়, সে বিষয়েও কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা বলেন, “দুর্যোগ যে কোনো সময় আসতে পারে। সঠিক জ্ঞান, প্রচেষ্টা এবং প্রস্তুতি থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

মহড়ার অংশ হিসেবে জরুরি মুহূর্তে জনসাধারণের সহায়তার জন্য হটলাইন নম্বর ১০২ ও ৯৯৯ প্রচার করা হয়। পাশাপাশি রাঙ্গামাটি ফায়ার স্টেশনের মোবাইল নম্বর ০১৯০১-০২১৬৩৭ অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হয়, যাতে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগ করে সহায়তা নিতে পারেন।

ফায়ার সার্ভিসের এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। নিয়মিত এ কার্যক্রম দুর্ঘটনা মোকাবিলার ক্ষেত্রে নাগরিকদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Don`t copy text!