ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আঁধার মানিক মেধাবিকাশ মিশন (উচ্চ মাধ্যমিক) এর বাৎসরিক অনুষ্ঠান

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৯, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-*

 

ইংরেজি, বাংলা আরবী সহ দ্বীনি শিক্ষার আদর্শ এক প্রতিষ্ঠান,দক্ষিন চব্বিশ পরগনা জেলার উস্থি থানার অন্তর্গত আঁধার মানিকে,পশ্চিম বঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পতিক্রিমানুসারে, মেধাবিকাশ মিশন,পোস (উচ্চ মাধ্যমিক) স্কুলের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় শিক্ষার্থীদের পরিবেশিত প্রার্থনা সঙ্গীত এবং স্কুল সঙ্গীতের মাধ্যমে, এরপর শিক্ষকদের গায়কদল, নৈবেদ্যের কণ্ঠস্বর পরিবেশন করে। এই দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল ইকরা মিশনের কর্ণধার গিয়াস উদ্দিন,এছড়াও উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সামসুল ইসলাম শেখ,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক তথা কর্ণধার সেলিম মিস্ত্রি,মেরিন ইঞ্জিনিয়ার খালিদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মিশনের ছাত্র ছাত্রীরা কুইজ,আবৃত্তি,নাটক, ছড়া কবিতা,বক্তৃতা ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে এই দিনটি পালন করা,ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংর্বধনা দেওয়া হয়।

গর্বিত অভিভাবক এবং সহায়ক বন্ধুদের হাততালি এবং উল্লাসে প্রতিধ্বনিত হয়ে উঠল অনুষ্ঠানস্থলটি রঙের এক বিচিত্র রূপে রূপান্তরিত হল। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক তথা কর্ণধার সেলিম মিস্ত্রি তিনি জানান,শিক্ষক এবং অভিভাবক উভয়ের জন্যই এটি সত্যিই একটি গর্বের মুহূর্ত ছিল, যারা এই দিনটিকে গৌরব এনে দেওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে দিনরাত পরিশ্রম করেছিলেন। এত অল্প সময়ের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে সম্ভব এতটা এগিয়ে আসা সেই সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নের উত্তরে জানান, রাম কৃষ্ণ মিশনের গেস্ট লেকচারাল ছিল এবং আল আমিন মিশনে প্রায় দীর্ঘ ১০ বছর একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের শিক্ষকতা করছেন। এছাড়াও মিশনের বিভিন্ন সাইন্স এর ভালো ছাত্র ছাত্রীরা পড়াশোনা করেছিল তাদের রেফারেন্স ও সেই সূত্রে শিক্ষক হিসেবে পরিচিত ছিল।

তাই সেই জন্যই এত অল্প সময়ের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান কেয়েক বছরের মধ্যে উন্নতি করতে সক্ষম হয়েছি।

Don`t copy text!