ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি,,।

 

রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে পলওয়েল পার্কে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

পরে উপস্থিত অতিথিগণ তাঁর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব, সততা, শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমুখী কর্মকৌশলের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে সর্বোচ্চ সফলতা কামনা করা হয়।

বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,
“রাঙ্গামাটি পার্বত্য জেলায় দায়িত্ব পালন করা আমার জন্য শুধু দায়িত্ব নয় এটি ছিল শেখারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দায়িত্ব পালনকালে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি।

পাহাড়ি মানুষের সরলতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় শক্তি দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, পর্যটনবান্ধব নিরাপত্তা জোরদার, জনসেবা সম্প্রসারণসহ যেসব উন্নয়নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছিল—আমি বিশ্বাস করি জেলা পুলিশ তা আরও এগিয়ে নিয়ে যাবে। স্থানান্তর প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ, তবে রাঙ্গামাটি আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশের ভবিষ্যৎ সাফল্যের জন্য আমি দোয়া ও শুভকামনা জানাই।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!