ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দুই নেতা পেলেন সুখবর

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৮, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  এরআগে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক  মোঃ আবু সাঈদ পাখী ও সাবেক সদস্য মোঃ আব্দুল মতিন সরকার শিরিন।

উল্লেখ, চলতি বছরের ৪ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়।

Don`t copy text!