সুভাস দাস,,,।
পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে ক্লাবের হলরুমে এই আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় এবং পরবর্তীতে ক্লাবের বর্ষপূর্তির কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী মামুন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান। তাঁর বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের বিবেক। সত্য, ন্যায় এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না বরং একটি দেশ, একটি জাতি ও প্রজন্মকে সঠিক পথে চালিত করেন।
আব্দুল্লাহ আল নাহিয়ান আরও জানান, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের এই অগ্রযাত্রা সাংবাদিকতার মানোন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনস্বার্থকে সামনে রেখে আরও শক্তিশালী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা রাখেন তিনি।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশ নেন পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান তুহিন, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন সুজন, কার্যনির্বাহী সদস্য মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, মোঃ বাইজিদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ বশির তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সুনিল সরকার, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম,
সুভাস দাস, সমীর চন্দ্রসহ আরও অনেকে।
অনুষ্ঠান ঘিরে সাংবাদিক সমাজের মাঝে আনন্দ, মিলন ও আনন্দ উদৎসবমুখর আবহাওয়া তৈরি হয়।
আলোচনা সভায় বক্তারা নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই, সত্য প্রকাশ এবং সমাজ সচেতনতাকে সামনে রেখে পেশাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা মনে করেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে পটুয়াখালীতে গণমাধ্যম আরও শক্ত ভিত্তি পাবে।
কেক কাটা ও আলোচনা শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান শেষ হয়।

