মোঃ মাহফুজ আলম (মতলব উত্তর উপজেলা প্রতিনিধি)পশ্চিম ফতেপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম ফতেপুর ৪ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে আজ এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাড়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠ, ২৮শে নভেম্বর শুক্রনবার বিকাল ০৩ ঘটিকায় আয়োজিত এ সমাবেশে এলাকার বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের করণীয় এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডাঃ আব্দুল মোবিন, চাঁদপুর -২ সংসদ সদস্য প্রার্থী ), বিশেষ অতিথি – অধ্যাপক দেওয়ান আবুল বাসার – আমির মতলব উত্তর। এসময় বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক দেওয়ান আবুল বাসার, সেক্রেটারি -মেহেদী হাসান নাজির,শিবির সভাপতি -মাহবুব সরকার,ছেংগারচর পৌর সভাপতি হাফেজ মাওলানা এইচ এম রবিউল আলম, গাজীপুর ইন্জিনিয়ারিং বিভাগের সেক্রেটারি আবদুল হাই সিকদার, সহ সভাপতি আলহাজ্ব আব্দুল জাব্বার দেওয়ান। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথি ডাঃ আব্দুল মোবিন বলেন,”আপনারা চাইলে মতলব শান্ত থাকবে, আপনারা না চাইলে হবে না।আমরা মহিলাদের ঘরের ভিতরে আটকিয়ে রাখবো না, মহিলারা তাদের যোগ্যতা অনুসারে কাজ করবে। ”
কর্মী সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের এবং তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

