ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সরকারি নর্থ খুলনা কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৭, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধিঃ

 

আজ ২৭ নভেম্বর বিকেল ৩টার দিকে তেরখাদা সদরের ঐহিত্যবাহী সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল। অনুষ্ঠানে বিশেষ ‘অতিথির বক্তৃতা করেন, নর্থ খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ হরিদাস মজুমদার ও সরদার ইসমাইল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম।

কলেজের প্রভাষক অনির্বান রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক যথাক্রমে সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, মোঃ সফিকুর রহমান, অনীমা রানী বিশ্বাস ৩. সাধন কুমার সাহা, প্রভাষক যথাক্রমে এস এস শফিউল্লাহ, রমা মন্ডল, মুসলিমা খানম, মোঃ গোলাম মোর্তজা পলাশ, শেখ ফরিদ আহমেদ, পুষ্প বিশ্বাস, সোনিয়া রহমান, জি এম শাহীনুর রহমান, মোঃ রবিউল ইসলাম রাজু, উজ্জ্বল কুমার কুণ্ডু ও বিপ্লব সিকদার, ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু ও প্রর্দশক হিমরুল ইসলাম আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

Don`t copy text!