ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় স্প্রে পার্টির প্রধান আসামী অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৫, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ

নোয়াখালী হাতিয়ার আলোচিত স্প্রে পার্টির প্রধান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানান হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা।

তাকে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শামীম (২৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ৭টি মামলা রয়েছে।

প্রেস নোটে জানা যায়, হাতিয়ায় বেশ কয়েকটি স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাটের হাজী কামরুলের বাড়িতে স্প্রে প্রয়োগ করে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এলে পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে এবং মূল অপরাধী শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ২০২৫ রাত ৯টা ৩০ মিনিটের দিকে বুড়িরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো. শামীম চোরা (২৯) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, গ্রেফতারের পর শামীম চোরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে ১১,৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরও সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।

Don`t copy text!