ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে চাঁদার দাবীতে যুবদল কর্মীর হাতে ব্যবসায়ী খুন

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৫, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

  • লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত ২লাখ টাকা চাঁদা না দেয়ার অপরাধে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে মোঃ ইউসুফ (৪২) নামের এক যুবদল কর্মী।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। হত্যাকারী মোঃ ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ীর এরশাদ মিয়া ছোট ছেলে।
আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও নিকটাত্মীয়রা জানান, আনোয়ার হোসেনের শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি এন জি ও সংস্থা থেকে ২লাখ টাকা ঋন নেন তিনি। এ খবর জানতে পেরে ইউনিয়ন যুবদল কর্মী মোঃ ইফসুফসহ আরো তিনজন আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। গত দুই তিন দিন থেকে কয়েকবার আনোয়ারের দোকানে এসে হুমকি ধমকি অব্যাহত রাখে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় একই মোটরসাইকেলে করে ইউসুফ ও আরো দুইজন দোকানে ঢুকে একা আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মারাত্মক আহতাবস্থায় আনোয়ার হোসেন দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানেই মারা যায় আনোয়ার হোসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারী মোঃ ইউসুফ যুবদল কর্মী ও হত্যাকান্ডের শিকার আনোয়ার হোসেন বিএনপির কর্মী হলেও বড় কোন পদে নাই।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আজ মঙ্গলবার সকালে বাগিবিতন্ডার এক পর্যায়ে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করার কারনেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেছে। মৃতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Don`t copy text!